March 31, 2026, 11:03 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

শস্য রপ্তানি অব্যাহত রাখতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শস্য রপ্তানি অব্যাহত রাখার জন্য রাষ্ট্রীয় ঋণ সরবরাহকারী রোজেলখজ ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।

রয়টার্সের তথ্য অনুসারে, রোজেলখজ ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে বিদেশের অন্য ব্যাংকগুলোর সঙ্গে এই ব্যাংক যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারবে এবং রাশিয়ার সার এবং শস্য রপ্তানির অর্থ লেনদেন করতে পারবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, রোজেলখজ ব্যাংক বর্তমানে রাশিয়ার সার এবং খাদ্যপণ্য রপ্তানি বিষয়ক সমস্ত লেনদেনের পরিষেবা দিচ্ছে।

রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা দেশগুলোকে এই অনুরোধ জানানোর পর মস্কো কোনো  জবাব পেয়েছে কিনা তা জানাতে পারেনি।

গত জুলাই মাসে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির বিষয়ে আন্তর্জাতিক আলোচনার সময় মস্কো এই অনুরোধ জানিয়েছিল যে, কৃষিপণ্য রপ্তানি ক্ষেত্রে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। পশ্চিমা দেশগুলো যদিও সরাসরি রাশিয়ার কৃষিপণ্য বা খাদ্যদ্রব্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে রাশিয়ার ব্যাংকগুলো নানা ধরনের বাধার মুখে পড়ে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page