November 5, 2026, 1:40 pm
শিরোনামঃ
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন
এইমাত্রপাওয়াঃ

শাহজালাল বিমান বন্দরে যুবকের ব্যাগে মিলল ২ হাজার ৪০০ পিস ইয়াবা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ২৪০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (৪ জুলাই) সকালে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনে অবস্থিত পার্কিংয়ের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম দ্রুব দাশ (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার বাসিন্দা।

এ ব্যাপারে এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন তথ্য পেয়ে এপিবিএন এবং ডিএনসির যৌথ অভিযানিক দল বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনে সকাল থেকে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে অভিযুক্ত দ্রুব দাশ এক নম্বর টার্মিনালের সামনের পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে অভিযানিক দল।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বহনের কথা তিনি অস্বীকার করেন। পরে এপিবিএনের অফিসে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। এরপর তিনি তার কাছে থাকা নীল রঙের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন। গণনার পর দেখা যায় সেখানে ২৪০০ পিস ইয়াবা রয়েছে। দ্রুব দাশ কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। তার কাছ থেকে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাত লাখ ২০ হাজার টাকা।

অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page