September 6, 2026, 5:07 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

শিগগিরই ইসরাইলের বিরুদ্ধে ট্রু প্রমিজ ৩ অভিযান চালাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে।

আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গাজা যুদ্ধের সময় ইরান ইসরাইলের বিরুদ্ধে ট্রু প্রমিজ ১ ও ২ নামের দু’টি সামরিক অভিযান চালায়। জেনারেল হাজিজাদে ওই দু’টি অভিযানের কথা উল্লেখ করে বলেন, শিগগিরই ট্রু প্রমিজ ৩ অভিযান চালানো হবে।

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে হুমকি ধমকি দিয়েছে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা আসলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ইরানকে প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত রাখতে চায়।

ইরানের এই সামরিক কমান্ডার বলেন, “আর যাতে কোনো যুদ্ধ না হয় সেজন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমরা এ বিষয়ে নিশ্চিত যে, শত্রুদের পক্ষে সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।”

জেনারেল হাজিজাদে বলেন, আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের সমরাস্ত্র উৎপাদন বন্ধ করার লক্ষ্যে শত্রুদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা সত্ত্বেও এই উৎপাদন কখনও বন্ধ হয়নি।  তিনি বলেন, “আমরা সব সময় নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখি এবং আল্লাহর ইচ্ছায় আমাদের সমরাস্ত্র উৎপাদন কখনও একদিনের জন্যও বন্ধ হয়নি।”

ইরানের এই সেনা কর্মকর্তা এমন সময় এ বক্তব্য দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে বলেছেন, তিনি ইরানে বোমা হামলা করার চেয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করাকে প্রাধান্য দেবেন। এছাড়া, ইসরাইলি গণমাধ্যমগুলো সাম্প্রতিক সময়ে এই জল্পনা ব্যাপকভাবে প্রচার করেছে যে, তেল আবিব অচিরেই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page