October 30, 2026, 7:34 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

শিগগির তুরস্কে যাবেন পুতিন ও জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শিগগিরই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জন্য তুরস্ক সফর করবেন বলে আশা করা হচ্ছে। বুধবার (৩১ মে) তুর্কি সংবাদমাধ্যম হুরিয়েত ডেইলি এ তথ্য প্রকাশ করে।

হুরিয়েত ডেইলির প্রতিবেদনে বলা হয়, উভয় নেতা ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা ও খাদ্যশস্য চুক্তির ভবিষ্যত নিয়ে আলোচনা করতে এরদোয়ানের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ মে) রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির শস্য ও সার রপ্তানির প্রতিবন্ধকতা দূর করার জন্য জাতিসংঘের সহায়তায় ইউক্রেনের খাদ্যশস্য চুক্তির অনুরূপ আরেকটি চুক্তি না করলে শস্য চুক্তিটি বাতিল করা হবে।

এই চুক্তির ফলে কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের তিনটি বন্দর থেকে খাদ্যদ্রব্য, প্রধানত শস্য নিরাপদে রপ্তানির অনুমতি দেওয়া হয়। রাশিয়া এ চুক্তির বিনিময়ে জাতিসংঘের সহায়তায় এমন আরেকটি চুক্তি করতে চাইছে, যা তিন বছরের জন্য দেশটির শস্য ও সার রপ্তানিতে যেকোনো বাধা দূর করতে সাহায্য করবে।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ৩ জুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এরপর রুশ প্রেসিডেন্ট দেশটিতে সফর করবেন। পুতিনের পর জেলেনস্কিও তুরস্কে যাবেন।

এদিকে রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ, পুতিন ও এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এটি কবে, কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও জানাননি তিনি।

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একাধিকবার বলেছেন, যুদ্ধরত দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে প্রস্তুত। সূত্র: হুরিয়েত ডেইলি

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page