October 17, 2026, 4:25 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন। তিনি ফিরে এসে আইনের মুখোমুখি হোন এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুন।

শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই, তিনি দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন। আইনি পথ ধরে হাঁটবেন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে।”

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, খুন, গুম ও গণহত্যাসহ বিভিন্ন অভিযোগের সত্যের মুখোমুখি হতে চাইলে তার দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।

বিচার বিভাগ নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এমন একটি বিচার বিভাগ গড়ে তুলতে হবে, যেখানে একজন দরিদ্র ও অসহায় মানুষও সৃষ্টিকর্তার পর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারবেন। তবে সেই লক্ষ্য অর্জনে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন অভিযোগ রয়েছে। কেউ দুর্নীতির কথা বলেন, কেউ কাঠামোগত দুর্বলতার কথা উল্লেখ করেন। তবে তার দৃষ্টিতে সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব। বিচারকদের দায়িত্ব কেবল চাকরি করা নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করাও তাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ভিডিও কনফারেন্সের কথা বলা হলেও সেটি হয়নি; একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, শেখ হাসিনা তার কাছে একজন ফেরারি ও দণ্ডপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন হত্যা ও সহিংসতার মামলার অভিযুক্ত।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যারা আলোচনা করছেন, তাদের উচিত নিজ নিজ বিবেককে প্রশ্ন করা—এতসব অভিযোগের পর তিনি কখনও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন কি না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page