October 17, 2026, 4:25 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে মোফাজ্জল হক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের অভিযোগ, চার বছর আগে মোফাজ্জলের ছেলে কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলা তুলে না নেওয়ায় প্রতিপক্ষের লোকজন হত্যার পর বাবার মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে নিজ বাড়ির পেছনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। মোফাজ্জল হক পাইলট রানীমিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামের মৃত মনো শেখের ছেলে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, মোফাজ্জল হক বুধবার রাতে খাবার খেয়ে রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। স্বজনরা রাত থেকেই তার খোঁজাখুঁজি শুরু করেন। ভোর ৫টার দিকে স্থানীয়রা বাড়ির পিছনে একটি গাছের সঙ্গে মোফাজ্জল হকের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।

নিহতের পারিবারের অভিযোগ ২০২২ সালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোফাজ্জল হকের ছেলে শেখ বর আলীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। মামলাটি চলমান রয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, আসামিরা জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাননাশের হুমকি প্রদর্শন করে আসছিলো। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ এরই ধারাবাহিকতায় মোফাজ্জল হককে হত্যা করে প্রতিপক্ষের লোকজন মরদেহ গাছে ঝুলিয়ে রাখে।

মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্মহত্যা।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page