April 13, 2026, 10:27 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নিখোঁজের একদিন পর শেরপুর পৌর শহরের চাপাতলী এলাকায় পরিত্যক্ত ডোবা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম শরিফ মিয়া (১৬)। তিনি একই এলাকার ওয়ার্কশপ মিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও পুলিশ জানায়, শরিফ তার বাবার সঙ্গে ওয়ার্কশপে কাজ করত। বুধবার সন্ধ্যায় স্থানীয় জাহাঙ্গীরের ছেলে আসিফ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে শরিফ আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার বিকাল সারে ৫টায় স্থানীয় একটি পরিত্যক্ত ডোবাতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের মা বলেন, আমার ছেলেকে জাহাঙ্গীরের ছেলে আসিফ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আর খোঁজ পাওয়া যায়নি। আজ ছেলের মরদেহ মেললো।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানায়, খবর পেয়ে একটি পরিত্যক্ত ডোবা হতে কিশোরের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page