April 15, 2026, 12:57 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

শেরপুর কারাগারে হামলা ; পালালো ৫২৮ আসামি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুরে জেলা কারাগারে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় জেলা কারাগারে আটক থাকা ৫২৮ বন্দির সবাই পালিয়ে গেছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া সকাল থেকেই সরকারি-বেসরকারি অফিস- স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বন্দি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে থাকা ৫২৮ আসামি পালিয়ে গেছে।

দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা শেরপুর সদর থানায় অগ্নিসংযোগ করে। এ সময় সকল পুলিশ সদস্য অষ্টমীতলায় পুলিশ লাইনসে আশ্রয় নেয়। আন্দোলনকারীরা খোঁজ করে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করে। শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের বাসভবন ও অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম শামছুন্নাহার কামাল প্রতিষ্ঠিত আইডিয়াল স্কুলে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। এছাড়াও বাটা ও অন্যান্য জুতা ও বইয়ের দোকানে লুটপাট চালায়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের আলীশান রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করে। এছাড়া শহরের গোপালবাড়ী এলাকায় ডিসি কোয়ার্টার, নিউ মার্কেট এলাকায় সদর এএসপি (সার্কেল) অফিসেও অগ্নিসংযোগ করে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page