November 3, 2026, 11:50 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

শ্রম বিরোধের জেরে ধর্মঘটে গেছে কানাডার হাজার হাজার বন্দর শ্রমিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভাংকুভার বন্দরে শ্রম-দ্বন্দ্বের জের ধরে হাজার হাজার বন্দর শ্রমিক ধর্মঘট শুরু করেছেন।

ভাংকুভার হচ্ছে কানাডার সবচেয়ে ব্যস্ত বন্দর। সরকারের সঙ্গে একটি চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয়ে শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দেন। চুক্তিটির মেয়াদ গত মার্চ মাসে শেষ হয়েছে।

এ নিয়ে ইন্টারন্যাশনাল লংশোর অ্যান্ড ওয়ারহাউস ইউনিয়ন কানাডা সরকারের সঙ্গে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে আসছিল। এক্ষেত্রে ব্রিটিশ কলম্বিয়া মেরিটাইম এমপ্লয়ারস অ্যাসোসিয়েশন সহযোগিতা করছিল। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও দুর্ভাগ্যজনকভাবে সরকারের সঙ্গে তারা সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত গতকাল (শনিবার) থেকে তারা ধর্মঘট শুরু করে।

ইন্টারন্যাশনাল লংশোর অ্যান্ড ওয়ারহাউস ইউনিয়ন কানাডার নেতা রব অ্যাশটোন বলেন, “শ্রমিক নেতারা হালকা কোনো সিদ্ধান্ত নেননি বরং আমাদের কর্মীবাহিনীর ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই পদক্ষেপ নিয়েছি।”সরকারের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্বের মূল যে বিষয় সেগুলো হচ্ছে- বন্দরের অটোমেশন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং বন্দরের বাইরেও শ্রমিকদের কাজের সুবিধা থাকা।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page