April 1, 2026, 8:35 am
শিরোনামঃ
জেলেনস্কির যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান
এইমাত্রপাওয়াঃ

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় এই সপ্তাহে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে ও অপর ১৪ জন নিখোঁজ রয়েছে।

কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এক বিবৃতিতে জানায়, বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে মধ্যাঞ্চলীয় চা উৎপাদনকারী জেলা বাদুল্লায়। সেখানে রাতের বেলা পাহাড়ের ঢাল ভেঙে ১৬ জন জীবন্ত চাপা পড়ে।

পার্শ্ববর্তী নুওয়ারা এলিয়া জেলায় একইভাবে আরও চার জনের মৃত্যু হয়েছে। অন্যত্র থেকে বাকিদের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কলম্বো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কাদা ধসে প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ১ হাজার ১০০ জনেরও বেশি পরিবার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

ডিএমসি জানায়, শ্রীলঙ্কা জুড়ে নদীর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে ও নিচু এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শ্রীলঙ্কা বর্তমানে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে এবং নিম্নচাপের কারণে দ্বীপ রাষ্ট্রটির পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অনেক বৃদ্ধি পেয়েছে।

এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকার দেশব্যাপী দুই দিনের জন্য শেষ বর্ষের স্কুল পরীক্ষা স্থগিত করেছে।

বৃহস্পতিবার শ্রীলঙ্কা জুড়ে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং উত্তর-পূর্বের কিছু এলাকা ২৫০ মিলিমিটার বৃষ্টিপাতে প্লাবিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত বছরের জুনের পর থেকে এই সপ্তাহে আবহাওয়া-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ।  এতে ভারী বৃষ্টিপাতের ফলে ২৬ জন মারা যায়।

ডিসেম্বরে বন্যা ও ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়।

শ্রীলঙ্কা সেচ ও জলবিদ্যুতের জন্য মৌসুমী  বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি আরও ঘন ঘন বন্যার মুখোমুখি হতে পারে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page