October 17, 2026, 11:38 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সংঘর্ষের মধ্যে আটকা পড়ে ৮ লাখ ২৫ হাজার সুদানী শিশুর জীবন হুমকির মুখে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) সতর্ক করে দিয়েছে যে উত্তর দারফুর অঞ্চলে কমপক্ষে ৮ লাখ ২৫ হাজার সুদানী শিশু সংঘর্ষের মধ্যে আটকা পড়েছে এবং সহিংসতা ও ক্ষুধা তাদের জীবনকে হুমকির মুখে ফেলছে।

বুধবার রাতে সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট উত্তর দারফুর অঞ্চলে সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে বলেন: “যে নরকের আগুন ছড়িয়ে পড়েছে সে ব্যাপারে আমাদের চোখ বন্ধ করে থাকা উচিত নয়।” এএফপির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইউনিসেফের প্রতিনিধি ” শেলডন ইয়েট” জানিয়েছে যে এই বছর ৭০ জনেরও বেশি শিশু নিহত বা পঙ্গু হয়েছে, তিনি আরও যোগ করেছেন: “আনুমানিক ৮২৫,০০০ শিশু আল ফাশারের আশেপাশে ক্রমবর্ধমান ট্র্যাজেডির শিকার হয়েছে।” এই সংখ্যা কেবল তালিকাভুক্তির অন্তর্ভুক্ত এবং সম্ভবত তালিকার বাইরে এই শিশুদের সংখ্যা আরও বেশি।

২০২৩ সালের এপ্রিলে সুদানের গৃহযুদ্ধ শুরু হয় সুদানের সেনাবাহিনী এবং “হামিদাতি” নামে পরিচিত “মোহাম্মদ হামদান দাকলু”-এর নেতৃত্বে “র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস”-এর মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্য দিয়ে এবং এর অবসানের জন্য আন্তর্জাতিক মধ্যস্থতা প্রচেষ্টা এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে।

এখন পর্যন্ত, ৬০০,০০০ এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ৩০০,০০০ শিশু। সাম্প্রতিক সপ্তাহগুলিতে আরও ৬০,০০০ এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।#

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page