October 29, 2026, 3:04 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : কামরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, সরকারের পদত্যাগ করার প্রশ্নই আসে না। সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার কখনোই আসবে না।
কামরুল ইসলাম আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এই আলোচনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, সরকার বিরোধিতার নামে রাষ্ট্রদ্রোহিতা করছে বিএনপি ও জামায়াত। বিদেশিরা এসে অনুধাবন করেছে যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে, তবে সহিংসতার পথে হাঁটলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি এখন গনতন্ত্রের কথা বলে, কোথায় গণতন্ত্র ছিল, কোথায় মানবতা ছিল তাদের আমলে। এখন গণতন্ত্রের জন্য মায়াকান্না করছেন তারা। বিএনপি শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির মুখে আইনের শাসন ও গণতন্ত্রের কথা মানায় না। অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করেছিল তারা। সংগঠনের সভাপতি আসাদুজ্জমান দূর্জয় স্মরণ সভায় সভাপতিত্ব করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page