September 7, 2026, 9:31 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সংসদ বিলুপ্তর দাবি করে বিএনপি দেশে সাংবিধানিক সংকট তৈরি করতে চায় : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংসদ বিলুপ্ত করার দাবির মধ্য দিয়ে বিএনপি আসলে দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি করতে চায়। এভাবে অসাংবিধানিক কোনও কিছুকে তারা জায়গা করে দিতে চায়। যেটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিএনপি এই দাবি করেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতর (পিআইডি) সম্মেলন কক্ষে ‘গন্তব্য স্মার্ট বাংলাদেশ’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

একদফা আন্দোলনের ওপর ভিত্তি করে নতুন কিছু কর্মসূচি দিয়েছে বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, তারা মাঝে মধ্যেই এমন কর্মসূচি দেয়। গত বছর একবার একদফা ঘোষণা করে বলেছিল যে খালেদা জিয়া  মুক্ত হয়ে এসে সভায় যোগ দেবেন। তারেক রহমান উড়ে এসে সভায় বক্তব্য রাখবেন। কীভাবে উড়ে আসবে, সেই ব্যাখ্যা দেয়নি। আমরা ধরে নিয়েছিলাম সম্ভবত বোরাকে করে আসবেন। কিন্তু সেই আন্দোলন গরুর হাটে মারা গেছে।

তিনি বলেন, আবার খালেদা জিয়াকে মাঝে মধ্যে খুব অসুস্থ বানিয়ে সংকটাপন্ন বলে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে। সেগুলো হালে পানি পায়নি। গতকাল তারা পুরোনো কথাই নতুন করে বলেছেন।

তিনি বলেন, তবে একটি জিনিস অবশ্যই প্রণিধানযোগ্য। সেটি হচ্ছে, তারা (বিএনপি) যে দাবি দিয়েছে সেখানে সংসদ বিলুপ্ত করার কথা বলেছে। আমাদের সংবিধান অনুযায়ী পরবর্তী সংসদ নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান সংসদ বহাল থাকে। সংসদ বিলুপ্ত করার দাবি দুরভিসন্ধিমূলক। বিরোধীরা বিভিন্ন সময় সংসদ বিলুপ্ত করার দাবি করে। সেটা তারা করতেই পারে। সেই অধিকার তাদের আছে।

বিএনপির ৩১ দফায় বলেছে যে পর পর দুই মেয়াদের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না– এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা নানা সময় নানা দফা দেয়। কোনও সময় ৩১ দফা, কোনও সময় ৩২ দফা, এভাবে নানা দফা দেয়। এ বিষয়ে তাদের মত কী তারা আগে ব্যাখ্যা করুক। তারপর আমরা মত দেবো।

ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে সরকার কোনও চাপ অনুভব করছে কিনা– এই প্রশ্নে তিনি বলেন, তাদের এ সফর আমাদের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে সহায়ক। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রেও সহায়ক। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের আগমন নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সহায়ক হবে। মার্কিন প্রতিনিধি দলের আগমন আমাদের সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page