October 1, 2026, 9:40 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের আবেদন করা যাবে  যেভাবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব বেসরকারি প্রবেশ পাসধারীদের সচিবালয়ের প্রবেশ পাস বাতিল করা হয়েছে৷ সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে সাংবাদিকদের প্রবেশ নিয়েও৷ এ ঘটনায় অস্থায়ী স্বল্পমেয়াদী পাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেলের কার্যক্রম শুরু হয়েছে। নেওয়া হচ্ছে অস্থায়ী পাসের আবেদন।

রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল থেকে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,  আমাদের অস্থায়ী পাসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের পাস প্রয়োজন তারা যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ডের ফটোকপি, নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে।

তিনি বলেন, এসব আবেদন গ্রহণ করতে ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় আমাদের অস্থায়ী বুথে যোগাযোগ করতে হবে। আবেদন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো যাচাই বাছাই করে তিন দিনের মধ্যে আবেদনকারীর ফোন নাম্বারে আবেদনের অবস্থা সম্পর্কে জানাবেন।

এ পাস ১৫ দিন ১ মাস কিংবা তিন মাস মেয়াদের হতে পারে।

এদিকে, সকাল থেকে বিশেষ সেলের কার্যক্রম শুরু হয়েছে৷ এখানে সাংবাদিকসহ অন্যান্য অস্থায়ী বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট ফরম পূরণ করে অস্থায়ী পাস নিচ্ছেন৷ ফরম পূরণে সময় আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপি, কর্মকর্তা-কর্মচারীদের আগের যে কার্ড রয়েছে সেটির ফটোকপি দিয়ে নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্রসহ জমা দিতে হবে৷ তারপর সেল থেকে তিন দিনের মধ্যে আবেদনকারীকে জানানো হবে৷

এর আগে গতকাল রাতে সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷ এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. আমিনুল ইসলাম৷

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার নিমিত্তে ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় ‘অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত সেলে দায়িত্ব পালন করবেন— সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page