March 31, 2026, 8:16 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

সফলভাবে সম্পন্ন হলো বিমানের এবারের হজ কার্যক্রম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০২৩ সালের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিমানের পোস্ট হজের শেষ ডেডিকেটেড ফ্লাইট ৩৬১২ সকাল ৯টা ১০ মিনিটে ৩৫৮ হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া শিডিউল ফ্লাইট বিজি ৩৩৬ এর মাধ্যমে একই দিন আরও ৫০ জন হাজি দেশে ফিরেছেন। এ বছর পোস্ট হজে বিমান মোট ১৬৮টি ফ্লাইটের মাধ্যমে ৫৯ হাজার ২৭৩ জন হাজি পরিবহন করেছে।

গত ২৭ জুন পবিত্র হজ পালন শেষে ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। হজের ফিরতি ফ্লাইট শেষ হয় গতকাল বুধবার (২ আগস্ট)।

এছাড়া চলতি বছর বিমান প্রি-হজে ১৬০টি ফ্লাইটের মাধ্যমে মোট ৬১ হাজার ১৬৮ জন হজযাত্রী পরিবহন করেছিল। ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও হজ ফ্লাইট পরিচালিত হয়।

এ বছরও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হজ ফ্লাইটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পবিত্র হজ পালন শেষে হাজিদের নির্বিঘ্নে দেশে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের সমাপনী অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপত্বি করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

হজ অফিসের বুলেটিনে জানানো হয়, চলতি বছর ২৭ নারীসহ ১১৯ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করতে গিয়ে মারা গেছেন। এরমধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় দুজন, মিনায় ৯ জন, আরাফায় দুজন ও মুজদালিফায় একজন মারা যান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page