October 18, 2026, 11:44 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সব রেকর্ড ভঙ্গকরে ইসরাইলি আগ্রাসনে মারা গেছেন ৪৬ জন সাংবাদিক : গাজা মিডিয়া অফিসের তথ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইল বাহিনীর বর্বর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। ১৯৯২ সালে ইসরাইলি আগ্রাসনের ফিলিস্তিনের যে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছিলেন তার চেয়ে এবার বেশি সাংবাদিক মারা গেছেন।

১৯৯২ সালে ইসরাইলি আগ্রাসনে ৩৭ জন সাংবাদিক নিহত হয়েছিলেন।গতকাল (শনিবার) এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, বেশিরভাগ সাংবাদিক নিহত হয়েছেন ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায়।

তবে অনেকেই নিহত হয়েছেন ইসরাইলি বাহিনীর বিমান হামলায়। অনেক সাংবাদিকের বাড়ির ওপর বোমা বর্ষণ করেছে বর্ণবাদী সেনারা।নিহত সাংবাদিকদের পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে গাজার মিডিয়া অফিস। ইসরাইলি আগ্রাসনের মধ্যেও মাতৃভূমি এবং ফিলিস্তিন জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে এসব সাংবাদিক জীবন দিয়ে বিরাট অবদান রেখেছেন বলে মিডিয়া অফিসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহত সাংবাদিকরা সবাই সত্যকে রক্ষার জন্য জীবন দিয়েছেন।গত সাত অক্টোবর ইসরাইল অবরুদ্ধ গাজার ওপর নজিরবিহীন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।

এই বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ৯,৫৭২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page