September 16, 2026, 5:38 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

সব সমস্যার সমাধান হলো ইমরানের গ্রেপ্তার : পাকিস্তানের তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্তমানে যে ভয়াবহ অর্থনৈতিক-রাজনৈতিক সংকটে প্রতিদিন বিপর্যস্ত হচ্ছে পাকিস্তান, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানকে গ্রেপ্তারের মাধ্যমেই তার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। গ্রেপ্তারের আগের দিন সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছিলেন তিনি।

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার হয়েছেন ইমরান খান। পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এবং দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল বিকেলের দিকে তাকে গ্রেপ্তার করে।

কিন্তু পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে গ্রেপ্তারের একদিন আগে ইসলামাবাদে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ইমরানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মরিয়ম আওরঙ্গজেব বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দুর্নীতির দায়ে ইমরান খানকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, শাস্তি দেওয়া উচিত। তার নোংরা মানসিকতার কারণে সারা দেশ অসহনশীলতা ও সহিংসতায় ভরে উঠছে।’

‘বর্তমানে দেশের প্রয়োজন খাদ্য, কর্মসংস্থান ও বাণিজ্য। জালিয়াতি, অপকর্ম, মানসিক ব্যাধি এবং উন্মত্ততার কোনো প্রয়োজন এখন আমাদের নেই।

সফল ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান ২০১৮ সালের নির্বাচনে জয়ী হন এবং পাকিস্তানের ক্ষমতা কাঠামোর শীর্ষে থাকা সামরিক বাহিনীর আশীর্বাদ নিয়ে দেশের প্রধানমন্ত্রীও হন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই সামরিক বাহিনীর সঙ্গে তার দূরত্ব তৈরি হতে থাকে।

এই পরিস্থিতিতে ২০২১ সালের এপ্রিলে পার্লামেন্টের বিরোধী দলীয় এমপিদের অনাস্থা ভোটে পদচ্যুত হন ইমরান খান। সামরিক বাহিনীর সঙ্গেও তার সম্পর্ক আর ভালো হয়নি। সূত্র : ডন

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page