March 31, 2026, 3:27 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

সময়মতো প্রেসিডেন্ট পুতিন দোনবাস সফর করবেন : ক্রেমলিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া জানিয়েছে, উপযুক্ত সময়ে দোনবাস এলাকা সফর করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি দোনবাসসহ কয়েকটি এলাকা ইউক্রেন থেকে গণভোটের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সাথে যুক্ত হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (শনিবার) গণমাধ্যমকে জানান, দোনবাস রাশিয়া ফেডারেশনের অংশ এবং অবশ্যই সেখানে সফরে যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পেসকভ গণমাধ্যমকে এই তথ্য জানালেও ঠিক কবে পুতিন সে সফর করবেন তার সুনির্দিষ্ট তারিখ জানাননি।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। সংঘাত বন্ধের জন্য মাঝে মাঝে কিছু উদ্যোগ লক্ষ্য করা গেলেও তা যথেষ্ট নয়। এরমধ্যে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার জন্য শর্ত দিয়েছেন। জবাবে ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট পুতিন যেকোনো সংলাপের জন্য প্রস্তুত রয়েছেন কিন্তু ইউক্রেন থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করবে না। পেসকভ আরো বলেন, প্রেসিডেন্ট পুতিন নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য সব সময় আলোচনা করতে প্রস্তুত রয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র আরো বলেন, যুক্ত হওয়া এলাকাগুলোকে রাশিয়া ফেডারেশনের অংশ হিসেবে মেনে নিতে আমেরিকার অস্বীকৃতি যেকোনো ধরনের সমঝোতাকে বাধাগ্রস্ত করছে। আমেরিকার এই অবস্থান আলোচনার অভিন্ন-ক্ষেত্র তৈরির বিষয়টিকে বিশেষভাবে জটিল করে তুলছে।

গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে ইউক্রেনের চারটি অঞ্চল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর গত সেপ্টেম্বরের শেষের দিকে প্রেসিডেন্ট পুতিন একটি ডিক্রিতে সই করার মাধ্যমে ওই অঞ্চলগুলোকে রাশিয়া ফেডারেশনের অংশ করে নেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page