February 18, 2026, 1:21 pm
শিরোনামঃ
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য : মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারত-চীনের অভিনন্দন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ; আহত ১৫
এইমাত্রপাওয়াঃ

সমাবেশের নামে নাশকতা করলে ছাড় নয় : ডিবিপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবিপ্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ রয়েছে। সেখানে অনেক পুলিশ সদস্য কাজ করবেন। কোনো অসাধুচক্র মানে থার্ড পার্টি কোনো ধরনের সমস্যা যেন না করতে না পারে সেজন্য আমরা কাজ করছি। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করছে কি না, সে বিষয়েও আগাম তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, সমাবেশের আগে সমাবেশস্থলে এসে বিএনপির নেতাকর্মীদের জড়ো হওয়ার কোনো সুযোগ নেই। সেরকম কিছু করা হলে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল কর্মসূচি পালন করবে, সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ। আমরা সেভাবেই বিএনপির সমাবেশ সামনে রেখে কাজ করে যাচ্ছি। তারপরও কেউ যদি নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আমরা তাকে ছাড় দেবো না। আইনের আওতায় নিয়ে আসা হবে।

গত ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশ অনুসারে, দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালাতে বলা হয়।

আদেশে বলা হয়, অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page