September 7, 2026, 7:11 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিকদের কারণেই বিদেশি রাষ্ট্রদূতরা অতিরিক্ত সক্রিয় : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাংবাদিকদের কারণেই বিদেশি রাষ্ট্রদূতরা অতিরিক্ত সক্রিয়, তারা বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করেন বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রীর ইতালি সফরে রাষ্ট্রদূতদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা সেখানে কিছু বলিনি। একটা ভদ্রতাজ্ঞান আছে। আপনি ময়লা- এগুলো নিয়ে আলাপ করবেন কেন? আমরা এটা নিয়ে ওখানে আলাপ করিনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ‘দেশ এগিয়ে চলছে’ প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বুধবার ১৩ রাষ্ট্রদূতকে ডেকে তাদের কর্মকাণ্ডের বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। ওই ১৩ জনের মধ্যে ইতালিও ছিল। আপনাদের সফরে এই অসন্তোষ ইতালির কোনো পর্যায়ে তুলে ধরেছেন কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা (মিডিয়া) সবসময় ময়লা খুঁজতে থাকেন। আপনাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, ভালো জিনিস দেখবেন। আপনাদের কারণেই বিদেশি রাষ্ট্রদূতরা এক্সট্রা অ্যাকটিভ। রাষ্ট্রদূতরা বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করেন। যেকোনো ভাবেই হোক এর একটি কালচার তৈরি হয়েছে অনেকদিন ধরে। এটি বন্ধ হওয়া উচিত। এখনই সময় এটি বন্ধ করার।

সব রাজনৈতিক দলও তো তাদের কাছে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ অনেকদিন ধরে এই কালচার তৈরি হয়েছে। আমরা কালচারটা বন্ধ করতে চাই।

ইতালিতে নতুন কর্মী নেওয়ার ক্ষত্রে কোনো সমঝোতার ব্যাপারে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা নতুন একটি প্রস্তাবনা আমাদের দিয়েছে। আমরা সেই প্রস্তাব যাচাই-বাছাই করছি। পরে এটা সই হবে দ্রুত। আমরা দুইটা এমওইউ সই করেছি সেখানে। তবে ওটা এখনও হয়নি। কারণ তা এখনো আলাপ-আলোচনার মধ্যে আছে।

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপে আমাদের দেশের রাষ্ট্রদূতদের সবাইকে নিয়ে একটা গোলটেবিল বৈঠক করেছি। সেখানে আমরা বলেছি আমাদের দেশ সম্পর্কে অন্যদের জ্ঞান সীমিত। আমরা বিভিন্ন ইস্যুতে- মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশন নিয়ে প্রায় ১০টি ব্রিফ তৈরি করেছি। এমনকি এই আগুনসন্ত্রাস নিয়ে বই তেরি করেছি। আমরা বলেছি আপনারা এসব নিয়ে ওদের (বিভিন্ন দেশের) সঙ্গে শেয়ার করবেন। তাদের জানাবেন এগুলোর কী অবস্থা। তাতে তারা আহাম্মকের মতো হঠাৎ করে একটা স্টেটমেন্ট দেবে না।

কেউ একজন গিয়ে তাকে ধরলো আর তিনি না জেনে একটা বক্তব্য দিয়ে দিলেন। কখনো কখনো কেউ তার ফান্ডে পয়সা দিলেন, তারপক্ষে বলে ফেললেন। আমরা বলেছি এজন্য আপনাদের একটা বড় দায়িত্ব আপনারা তাদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের বড় বড় ইস্যু সম্পর্কে তাদের জানাবেন। তাহলে এ ব্যাপারে তাদের জ্ঞান বাড়বে, যোগ করেন ড. এ কে আব্দুল মোমেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page