November 5, 2026, 2:15 pm
শিরোনামঃ
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন
এইমাত্রপাওয়াঃ

সাইবার হামলা ঠেকাতে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে র‌্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাইবার হামলার হুমকি ঠেকাতে বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান কমান্ডার খন্দকার  আল মঈন।

তিনি বলেন, সারা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি দেয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরাও কাজ করে যাচ্ছি।

ভারতীয় একটি হ্যাকার গ্রুপ সাইবার হামলার হুমকি দিয়েছে। তিনি বলেন, ‘সাইবার হামলার হুমকি কিংবা সাইবার নিরাপত্তার বিষয়ে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমরাও বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।

আমাদের যারা আইটি এক্সপার্ট আছেন, তারা এটা নিয়ে কাজ করছেন। যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page