September 7, 2026, 5:49 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সাড়ে চার বছর পর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ; নৌকার আদলে মঞ্চ প্রস্তুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ সাড়ে বছর পর বুধবার রংপুর নগরীতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে ৩ ঘণ্টার এই সফরে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সফরসূচি প্রকাশ করেছেন তার একান্ত সহকারী সচিব ইসমাত মাহমুদা।

সফরসূচি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী বুধবার বেলা সাড়ে ১২টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার দুপুর ২টায় রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে ২টা ৫মিনিটে ক্যান্টনমেন্ট হেলিপ্যাড থেকে সড়ক পথে রংপুর সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

প্রধানমন্ত্রী ২টা ১৫ মিনিটে সার্কিট হাউজে পৌঁছে সার্কিট হাউজের মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ঠিক ৩টায় প্রধানমন্ত্রী রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন। বিকাল ৩টা ৫মিনিটে জিলা স্কুল মাঠের মহাসমাবেশে উপস্থিত হবেন তিনি। সেখানে তিনি রংপুর বিভাগের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।

পরে বিকাল ৫টা ২০ মিনিটে মহাসমাবেশে বক্তব্য শেষ করে রংপুর ক্যান্টনমেন্ট থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রীর রংপুর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন দাবি পূরণের আশায় বুক বেঁধেছেন রংপুরের মানুষ। প্রধানমন্ত্রী এবার রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষণা দেবেন। সঙ্গে নতুন প্রতিশ্রুতির ঘোষণাও আসতে পারে।

সোমবার রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সুজিত রায় নন্দী, এস এম কামালসহ দলের অন্য নেতাকর্মীরা। সভামঞ্চ নির্মাণ কাজসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হবার পথে। এই মাঠে নৌকার আদলে নির্মিত মঞ্চে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরের মহাসমাবেশকে ঘিরে এখন উজ্জীবিত রংপুর বিভাগ আওয়ামী লীগ। এই মহাসমাবেশের মধ্য দিয়ে তৃণমূলকে শক্তিশালী করে বিরোধী জোটের মাঠের আন্দোলন মোকাবিলা ও রংপুর বিভাগকে আওয়ামী লীগের ঘাটিতে রূপান্তরের স্বপ্ন নেতা-কর্মীদের। মহাসমাবেশে ১০ লাখ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হবে বলেও আশা করছেন দলের নেতা-কর্মীরা।

সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২৩ ডিসেম্বর রংপুরে এসে পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছেন। আর ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আসছেন। আমরা আশা করি রংপুরের উন্নয়নে নতুন কোন ঘোষণা পাবো। প্রধানমন্ত্রীর হাত ধরে মঙ্গাপীড়িত এই অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে এ অঞ্চলের মানুষ আজ উৎফুল্ল ও আনন্দিত। রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একে এম ছায়াদত হোসেন বকুল বলেন, মহাসমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের ৫৮টি উপজেলার প্রতিটি উপজেলা থেকে সমাবেশে যোগ দিবেন নেতা-কমীরা । জনসভা সফল করতে বিভাগীয় বর্ধিত সভাও করা হয়েছে। দলের শীর্ষ নেতারা ছাড়াও এমপি ও মন্ত্রীরা সবাই সমাবেশ সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page