September 24, 2026, 11:07 am
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিতেই ৩২ এর ঘটনার কারণ : পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানির কারণেই ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটি বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকরার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনা অবিরাম উসকানি দিচ্ছে বলেই দেশে এখন এমন ঘটনা ঘটছে। তিনি বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমনটা হতো না।

তিনি আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য না দেয়া সম্পর্কে লিখিত অনুরোধ করা হয়েছিলো ভারতকে। তবে সেই অনুরোধের জবাব পায়নি বাংলাদেশ। ভারতকে নতুন করে আবার চিঠি দেয়া হয়েছে। কারণ শেখ হাসিনার বক্তব্যে অনেক উসকানির সৃষ্টি হচ্ছে দেশে, যা দেশের জন্য ভালো নয়।

তিনি বলেন, ভারতের সাথে দুপক্ষের স্বার্থ উদ্ধার করে সম্পর্ক রাখার চেষ্টা অব্যাহত আছে। পাকিস্তানের সাথে ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিলো তবে এখন তা স্বাভাবিক অবস্থায় ফেরানো হয়েছে। চীনের সাথেও সম্পর্ক এ মুহূর্তে ভালো। আমরা অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে’ তাদের আশ্বস্ত করতে পেরেছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page