November 5, 2026, 5:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৫০০ মার্কিনির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৫০০ আমেরিকান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। শুক্রবার মস্কো এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর এএফপির।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রসহ জি-৭ জোটের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়ার ‘ওয়ার মেশিন’, লাভজনক হীরা বাণিজ্য ও ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংস্থা এ সংস্থার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। শুক্রবার (১৯ মে) জাপানে জোটের সম্মেলনে এসব নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এখন পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বিভিন্ন আর্থিক খাত, ব্যবসায়ীসহ হাজারো ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর ওপর বাইডেন প্রশাসনের ক্রমাগত নিষেধাজ্ঞার জবাবে ৫০০ আমেরিকান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই তালিকায় রয়েছেন।

ওই বিবৃতিতে আরও জানানো হয় যে, ওয়াশিংটন অনেক আগেই এটা বুঝতে পেরেছে যে, রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নীরবে সহ্য করা হবে না। প্রতিটি পদক্ষেপের কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে।

নিষেধাজ্ঞার তালিকায় আরও আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান ও বেশ কয়েকজন সিনেটর। এছাড়া মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন টেলিভিশন উপস্থাপক স্টিফেন কলবার্ট, জিমি কিমেল এবং সেথ মেয়ার্স।

এছাড়া সিএনএন-এর উপস্থাপক এরিন বার্নেট এবং এমএসএনবিসির উপস্থাপক রাচেল ম্যাডো এবং জো স্কারবোরোও রয়েছেন। রাশিয়া বলছে, মার্কিন সিনেটর, কংগ্রেস ও বেশ কয়েকটি থিংক ট্যাংকের সদস্য এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আরব লীগের সম্মেলনে ভাষণ দিতে ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করতে হঠাৎ করেই দেশটিতে উপস্থিত হন তিনি। সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হেদাত এ তথ্য নিশ্চিত করে। এর আগে জানা গিয়েছিল, শনিবার (১৯ মে) জি-৭ জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানে যাবেন জেলেনস্কি।

জেলেনস্কিকে বহনকারী প্লেনটি সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্লেন থেকে নেমেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জেলেনস্কি জানান, তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে যুবরাজ সালমান ইউক্রেনের শান্তি ফর্মুলা, ইউক্রেনে বসবাসরত মুসলমানদের পরিস্থিতি ও ক্রিমিয়ায় যুদ্ধবন্দীদের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরপেক্ষ অবস্থান নেয়। কিন্তু পশ্চিমারা মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোকে রাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করতে সহায়তার জন্য চাপ দেয়।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page