October 16, 2026, 10:22 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সামরিক মহড়ায় ড্রোন থেকে মিসাইল ছুড়ে ড্রোন ধ্বংস করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রথমবারের মতো ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করে ড্রোন ধ্বংস করেছে ইরান। গত দু’দিন ধরে অনুষ্ঠিত মহড়ায় আকাশপথে যুদ্ধের নানা কৌশল প্রদর্শন করা হয় এবং সেখানেই ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আরেকটি ড্রোনকে ধ্বংস করে দেওয়া হয়।

এর মাধ্যমে এবারই প্রথম ইরানে ড্রোন থেকে হামলা চালিয়ে অন্য একটি ড্রোন ধ্বংস করা হলো। বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি।

ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার বলেছেন, নিজের দেশে তৈরি ইরানের একটি ড্রোন সফলভাবে প্রথমবারের মতো আকাশ যুদ্ধের মিশন পরিচালনা করেছে। এতে ক্ষেপণাস্ত্র দিয়ে অন্য একটি ড্রোনকে হামলা ও ধ্বংস করা হয়।

বুধবার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহি-ফার্ড বলেছেন, ‘আকাশযুদ্ধের মহড়ার সময় একটি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি ড্রোনকে লক্ষ্যবস্তু করে। এটি দেশে প্রথমবারের মতো করা হয়েছে এবং আমরা লক্ষ্যবস্তুকৃত ড্রোনটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছি।’

তার দাবি, বিশ্বে আর মাত্র দুটি দেশ এই অত্যাধুনিক ও অত্যন্ত জটিল অভিযান পরিচালনা করার সক্ষমতা রাখে। ইরানের সীমান্তবর্তী সাতটি প্রদেশে বিশাল এলাকাজুড়ে অনুষ্ঠিত এ মহড়ায় ইরানের সশস্ত্র বাহিনীর চারটি ডিভিশন অংশ নেয়।

এদিকে দুইদিন ধরে চলা এই মহড়ায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজে ও যুদ্ধ ড্রোনগুলো সফলভাবে সকল লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর যৌথ মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা শেইখ।

বুধবার তিনি বলেন, মহড়ায় রাডার-বিধ্বংসী ‘ওমিদ’ ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে হামলা চালাতে সক্ষম হয়েছে। এছাড়া ‘অরাশ’ কামিকাজে ড্রোন সফলভাবে ভূমি ও সাগরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। মহড়ায় ইরানের ড্রোনগুলো স্মার্ট বোমা ব্যবহার করেছে বলেও জানান এই জেনারেল।

তিনি দাবি করেন, ‘মহড়ায় কামিকাজে ও যুদ্ধ ড্রোনগুলো স্মার্ট বোমা দিয়ে পূর্ব নির্ধারিত সকল লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।’

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত ইরানি ড্রোন কয়েক হাজার মাইল দূরের নৌ লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে আঘাত হানতে সক্ষম।

বুধবার রাজধানী তেহরানে মেডিকেল শিক্ষার্থীদের এক সম্মেলনে জেনারেল সালামি বলেন, কয়েক হাজার মাইল দূরের সাগর দিয়ে চলমান জাহাজের যেকোনও অংশে আঘাত হানার মতো ড্রোন আমরা তৈরি করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করে ইরানি ড্রোনগুলোর এই কার্যক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং সামরিক হামলার সক্ষমতা বৃদ্ধিতে সাম্প্রতিক বছরগুলোতে দেশে তৈরি ইউএভি-এর (ড্রোন) বহর আরও প্রসারিত করেছে।

এছাড়া ইরানের সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ এখন বিভিন্ন সামরিক অভিযানের জন্য ইরানের প্রতিরক্ষা শিল্পের নির্মিত ড্রোন ব্যবহার করছে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page