April 4, 2026, 10:15 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি দর্শনার্থীর সঙ্গে অসদাচরণ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা পরবর্তী কাছারি বাড়িতে হামলার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাছারি বাড়ির তত্তাবধায়ক হাবিবুর রহমান। তিনি জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে।

ঘটনার সূত্রপাত ঘটে গত ৮ জুন, ঈদের ছুটিতে। প্রবাসী শাহনেওয়াজ তার পরিবার নিয়ে কাছারি বাড়িতে ঘুরতে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং অভিযোগ রয়েছে, তাকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এই ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। প্রতিবাদে তারা গত ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং বিক্ষুব্ধ জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page