March 21, 2026, 11:17 pm
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় হেরোইন সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতার ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) আহসান হাবিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, ইসমাইল হোসেন লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। গোপন এক সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজায় চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page