April 12, 2026, 3:48 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে অটোরিকশা চালকসহ ছয়জন নিহত হয়েছে।
রোববার বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়েকে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ থানার ভাটরা গ্রামের মৃত নুর বক্সের দুই ছেলে রেজাউল করিম (৬০) ও আব্দুল মজিদ (৫০), একই গ্রামের মৃত আলহাজ মহিউদ্দিন ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম  (৫৬), নুরুজ্জামান, তারেক ও রায়গঞ্জের বাসিন্দা রাশেদুল ইসলাম।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি হাইস মাইক্রোবাস ঘটনাস্থলে সিরাজগঞ্জ থেকে পৌঁছলে নলকাগামী অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নুরুজ্জামান, তারেক ও রাশেদুল নামে তিনজন মারা যান। এছাড়াও গুরুত্বর আহত তিনযাত্রীকে উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী হাসপাতালে পাঠানো হয়।
শহীদ এম. মনসুর আলী হাসপাতালের চিকিৎসক আবরার ফাইরাজ লাবিব জানান, তিনজনকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে আনা হলে রেজাউল করিম ও আব্দুল মজিদ নামে দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং একজনকে নর্থবেঙ্গল হাসপাতালে পাঠানো হয়।
নর্থবেঙ্গল হাসপাতালের চিকিৎসক ডা. নিয়ামুল হক জানান, দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর নামে একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page