October 30, 2026, 3:52 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

সিরিয়া-আরব বৈরিতার অবসান লেবাননের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে : প্রেসিডেন্ট আসাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সম্প্রতি তার দেশের সঙ্গে আরব দেশগুলোর বৈরিতার অবসানে যে পদক্ষেপ নেয়া হয়েছে তাতে প্রতিবেশী লেবাননের উপরেও ইতিবাচক প্রভাব পড়বে।

গতকাল (মঙ্গলবার) সিরিয়ার রাজধানী দামেস্কে লেবাননের সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে এক বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট বাশার আসাদ। ১৪ বছর পর মিশেল আউন এই প্রথম সিরিয়া সফরে গেলেন।
বাশার আসাদ বলেন, তিনি বিশ্বাস করেন রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যেই লেবাননের শক্তি নিহিত। দেশটির জনগণ আলোচনা এবং সমঝোতার মধ্যদিয়ে এই স্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, লেবাননের স্থিতিশীলতা সিরিয়া এবং পুরো মধ্যপ্রাচ্যের স্বার্থেই জরুরি। সিরিয়া এবং লেবানন তাদের চ্যালেঞ্জগুলোকে আলাদা করে দেখতে পারে না।
সিরিয়া ও লেবাননের মধ্যে ভ্রাতৃসুলভ সম্পর্ক রক্ষার ক্ষেত্রে প্রেসিডেন্ট আউনের ভূমিকা রয়েছে বলে বাশার আল-আসাদ উল্লেখ করেন।
বৈঠকে মিশেল আউন বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিককালে যে পরিবর্তনগুলো এসেছে তা পুরো অঞ্চলের জন্য ইতিবাচক; সব আরব দেশের স্বার্থের পক্ষে। তিনি আশা করেন, সিরিয়ার সংকট কাটিয়ে ওঠা এবং উন্নতির পথে এগিয়ে যাওয়ার ফলে ইতিবাচকভাবে তার প্রভাব লেবাননের ওপর পড়বে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page