September 18, 2026, 10:00 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কাতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ায় আসাদ যুগের অবসানের পর প্রথম আরব নেতা হিসেবে কাতার সফরে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। তুরস্কের ‘আনাদোলু বার্তা সংস্থা’র উদ্ধৃতি দিয়ে দামেস্ক থেকে এএফপি আজ এ খবর জানিয়েছে।

বৈঠকে কাতারের আমির সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। আমির গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশ্বাস দিয়েছেন।

গত বৃহস্পতিবার সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার কাতারের আমিরকে স্বাগত জানান।

এসময় সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বাশির, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাশার আল-আসাদের পতনের পর প্রথম কোনো আরব নেতা হিসেবে সিরিয়া সফরে গেলেন আল-থানি।

দামেস্কে পৌঁছে আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন কাতারের আমির। এসময় সিরিয়া পুনর্গঠন, দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দেন তিনি।

কাতারের আমির বলেন, রাষ্ট্র পুনর্গঠন, পুনঃনির্মাণ সিরিয়ায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ঘোষণার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই ঘোষণা কাতারের জন্যও খুশির খবর। সিরিয়ার মানুষকে সমর্থন ও সহযোগিতায় সবসময় পাশে থাকবে কাতার।

এদিকে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিরিয়া পুনর্গঠনে বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং আবাসন খাতে দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়। এরইমধ্যে ১৩ বছর পর নতুন নেতৃত্বকে সমর্থন জানিয়ে দামেস্কে পুনরায় খুলেছে কাতার।

কাতারের আমিরের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই সফর সিরিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রে কাতারের ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page