September 6, 2026, 2:54 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ইসরাইলের নয়া আগ্রাসনের নিন্দা জানাল সৌদি আরব-মিশর-জর্দান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইল নতুন করে যে আগ্রাসন চালিয়েছে তার নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর ও জর্দান। আরব দেশগুলো ইসরাইলের এই অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ বন্ধ করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।

ইহুদিবাদী যুদ্ধবিমানগুলো মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিতি কিসওয়াহ শহরের পাশাপাশি দারা প্রদেশের বেশ কয়েকটি স্থানে বোমাবর্ষণ করে। ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার দক্ষিণাঞ্চলকে ‘সম্পূর্ণ বেসামরিকীকরণ’ করার কথা ঘোষণা করার পর এসব হামলা চালায় তেল আবিব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরাইলি দখলদার বাহিনী সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন ও চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ হামলা চালানোর মাধ্যমে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বারবার লঙ্ঘন করছে। বিবৃতিতে ইসরাইলি আগ্রাসী পদক্ষেপ রুখে দেয়ার দায়িত্ব পালন করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়।

একইভাবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ায় ইসরাইলি বিমান হামলাকে ‘পদ্ধতিগত আগ্রাসন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ ঘোষণার পরিপন্থি’ বলে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়, এ আগ্রাসনের মাধ্যমে তেল আবিব সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।

ওদিকে সিরিয়ার রাজা দ্বিতীয় আব্দুল্লাহ আম্মান সফররত সিরিয়ার নতুন শাসক আবু মোহাম্মাদ আল-জোলানির সঙ্গে এক বৈঠকে বলেছেন, তিনি সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page