February 2, 2026, 10:14 pm
শিরোনামঃ
ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত মাগুরা হর্টিকালচার সেন্টারে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
এইমাত্রপাওয়াঃ

সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৭৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম।

মামলার বাদী হাফিজুল ইসলাম এবং সিলেট জজকোর্টের আইনজীবী আব্দুর রব পৃথকভাবে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত কমিশনার সাদেক দস্তগীর কাউসার, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, পরিদর্শক (তদন্ত) আবু খালেদ মো. মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, রনজিত সরকার, শফিউল আলম চৌধুরী নাদেল, শাবি ভিসি ফরিদ উদ্দিন, প্রোভিসি কবির হোসেন, সাবেক প্রক্টর কামরুজ্জামান চৌধুরী, কলেজ পরিদর্শক তাজিম উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জগদীশ চন্দ্র দাশ, তারেক উদ্দিন তাজ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অঅফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

মামলার এজাহারে বলা হয়েছে, নির্বিচারে গুলিবর্ষণ ও আক্রমণে আন্দোলনরত ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন। অনেকে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। সাউন্ড গ্রেনেড ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়ান তারা। এসময় ধাওয়া খেয়ে আন্দোলনরত শাবি শিক্ষার্থী রুদ্র সেন নগরীর এতিম স্কুল রোডের একটি সংযোগ খালে পড়ে যান। পরে পানিতে ডুবিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন আসামিরা।

আইনজীবী আব্দুর রব বলেন, শাবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়েছেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page