September 29, 2026, 3:44 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

সীমান্তে বাংলাদেশি হত্যা হলে ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো কঠিন হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের জন্য কোনো বাংলাদেশি হত্যার শিকার হলে, ভারত থেকে এইদেশে অনুপ্রবেশকারীদের আইন মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল সিদ্দিকী বলেন, সীমান্তে হত্যার বিষয়টি আমাদের প্রধান অগ্রাধিকার। অনুপ্রবেশ বা অন্য কোনো কারণে হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।

তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনাগুলো শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে হয়ে থাকে। শূন্যরেখা ভরতে প্রবেশ ঠেকাতে আমরা চেষ্টা করছি।

এ সময় তিনি সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন। এছাড়া বিজিবি মহাপরিচালক সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং অযথা হত্যাকাণ্ড রোধ করতে উভয় দেশের মধ্যে আরও কার্যকরী সমন্বয়ের আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ



Our Like Page