April 1, 2026, 5:17 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বেনাপোল হয়ে ভারত গেলেন ১৫ সদস্যের বিজিবি প্রতিনিধি দল

ইয়ানূর রহমান : সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৪ দিনের সফরে ভারতে গেছেন।

রবিবার সকাল ১০ টার দিকে বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দলটি ভারতের কলকাতা গেলেন। বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান। সাথে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহানসহ ১৪ জন কর্মকর্তা। এর মধ্যে ৪ জন স্পেশাল প্রতিনিধি ও রয়েছেন।

প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কোলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার ফুলের শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধি দলকে গার্ড অফ অনার প্রদান করেন।

কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি অতুল ফুলজেলে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতের কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবেন।

বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে সম্মেলনে আলোচনা হবে।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page