March 31, 2026, 10:48 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করায় ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করলো সুইডিশ সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্টকহোমে ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। মুক্তাদা সাদরের অনুসারীরা কুরআন অবমাননার প্রতিবাদে বাগদাদের সুইডিশ দূতাবাসে আগুন লাগানোর প্রতিক্রিয়ায় স্টকহোম ওই সিদ্ধান্ত নিলো।

ফরাসি বার্তা সংস্থা আরও জানায় বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন লাগানোর কয়েক ঘণ্টা পরেই স্টকহোমে ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে সুইডেন তাদের প্রতিক্রিয়া জানায়। সেইসঙ্গে বাগদাদে সুইডিশ দূতাবাসের সকল কার্যক্রম পরবর্তী ঘোষণা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ইরাকি সূত্রগুলো জানিয়েছে স্টকহোম পুলিশ গতকাল ইরাকি দূতাবাসের সামনে আজকের সমাবেশের অনুমতি দিয়েছিল। ওই ঘটনার প্রতিবাদেই ইরাকে সুইডিশ দূতাবাসে আগুন দেয় মুক্তাদা সাদরের সমর্থকরা। সর্বশেষ খবরে জানা গেছে ইরাক সরকার সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।

সুইডিশ পুলিশ গতকাল জানিয়েছে তারা স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ ও কুরআন অবমাননার অনুমতি দিয়েছে।

গত ২৮ জুন বিকেলে সালভন মোমিকা নামের এক সুইডিশ নাগরিক ঈদের ছুটির প্রথম দিনে এক জিলদ কুরআন শরিফ ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয়। স্টকহোম শহরের কেন্দ্রিয় মসজিদে কুরআন পোড়ানোর ওই দুর্ঘটনা ঘটায় মোমিকা।

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে ইসলাম অবমাননার অংশ হিসেবে কুরআন পোড়ানোর ঘটনা বেড়ে গেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page