March 31, 2026, 6:54 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

সুইডেনের মসজিদে ইসলাম বিদ্বেষীদের আগুন ; ব্যাপক ক্ষয়ক্ষতি

আগুনে পুড়ছে এসকিলস্টোনা শহরের মসজিদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের এসকিলস্টোনা শহরের মসজিদে আগুন দিয়েছে ইসলাম বিদ্বেষীরা। এর ফলে মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ বলেছে- মসজিদটি আগুনে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে, এটি এখন আর ব্যবহারযোগ্য নয়। মসজিদের গণসংযোগ কর্মকর্তা আনাস দেনেচে বলেছেন, পুলিশি তদন্তে দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ইসলাম-বিদ্বেষীরা কয়েক দফায় মসজিদে হামলা চালানোর হুমকি দিয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

এই কর্মকর্তা আরও বলেন, মসজিদে যখন আগুন দেওয়া হয় তখন সেখানে কেউ ছিলেন না। এ কারণে কোনো ব্যক্তি হতাহত হননি।

সুইডেনে বর্তমানে ছয় লাখ মুসলমান বাস করছেন। সম্প্রতি সেখানে পবিত্র কুরআন অবমাননাসহ ইসলাম-বিদ্বেষী তৎপরতা বেড়ে গেছে। মসজিদ ও মুসলিম দেশগুলোর দূতাবাসের সামনে একাধিক বার কুরআন অবমাননা করা হয়েছে। এর ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং কোনো কোনো মুসলিম দেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page