October 18, 2026, 9:10 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সুইডেনে কোরআন অবমাননার ঘটনায় বৈঠকে বসছেন ওআইসি নেতারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনে কোরআন পোড়ানোর পরিণতি নিয়ে আলোচনার জন্য অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন আগামী সপ্তাহে জেদ্দায় নির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছে। একজন মুখপাত্র বলেছেন, এই জঘন্য কাজের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে বৈঠকে। পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে একটি সম্মিলিত অবস্থানও গ্রহণ করা হবে।

স্টকহোমের বৃহত্তম মসজিদের সামনে বুধবার ইরাক থেকে আসা শরণার্থী সালওয়ান মোমিকা (৩৭) কোরআন অবমাননা এবং এর পাতায় আগুন দেওয়ার পর থেকেই ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে মুসলিম ও আরব বিশ্বে।

নিন্দা আসছে গোটা মধ্যপ্রাচ্য এবং এর বাইরের মুসলিম দেশগুলো থেকেও। কিছু দেশ সুইডেন থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। অনেক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশে সুইডিশ রাষ্ট্রদূতদের আনুষ্ঠানিক প্রতিবাদ শোনার জন্য তলব করেছে।

শুক্রবারও ক্ষোভ অব্যাহত ছিল। কূটনৈতিক সম্পর্কের অবসানের দাবিতে বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে জনপ্রিয় শিয়া ধর্মগুরু মোকতাদা আল-সদরের হাজার হাজার সমর্থক।

বিক্ষোভকারীরা ইরাকি পতাকা এবং আল-সদরের ও তার পিতার প্রতিকৃতি বহন করে। আল সদরের পিতা একজন বিশিষ্ট আলেম ছিলেন। এই ধর্মগুরু সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং সুইডেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছেন।

এদিকে সালওয়ান মোমিকা নামের ওই ব্যক্তি আবারও কোরআন পোড়ানোর হুমকি দিয়েছেন। তিনি বলেন, ‘১০ দিনের মধ্যে আমি স্টকহোমে ইরাকের দূতাবাসের সামনে ইরাকি পতাকা ও কোরআন পুড়িয়ে দেব।’

মোমিকা বলেন, ‘আমি জানতেন আমার এই পদক্ষেপ পরিস্থিতকে উসকে দেবে। আমি ইতোমধ্যে হাজার হাজার হুমকি পেয়েছি।’

মোমিকার ভাষ্য, তার এই কর্মকান্ডগুলো ‘ঘৃণামূলক অপরাধ’ বা ‘কোনও গোষ্ঠীর প্রতি আন্দোলন’ নয়। এটা স্রেফ মত প্রকাশের স্বাধীনতা। সূত্র: আরব নিউজ

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page