October 17, 2026, 11:39 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায় যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তার দেশ সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায়। রাজধানী খার্তুমসহ সুদানে নতুন করে সহিংসতার পর যুক্তরাষ্ট্র আরো কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়ার আশা করছে বলে মন্তব্য করেন তিনি ।

মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল বৃহস্পতিবার রুবিও বলেছেন, তিনি সুদানের বিষয়ে ’অবগত’ ছিলেন এবং সাম্প্রতিক দিনগুলোতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদসহ আন্তর্জাতিক নেতাদের সাথে ধ্বংসাত্মক যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।

ক্যারিবিয়ান ভ্রমণের পর মিয়ামিতে তার বাড়িতে যাওয়ার সময় রুবিও সাংবাদিকদের বলেন, আমরা খুবই উদ্বিগ্ন যে এক দশক বা তারও কম সময়ের মধ্যে যেখানে ছিলাম সেখানেই রয়েছি।

তিনি বলেন, আমরা এটা দেখতে চাই না। তাই আমরা আমাদের অংশীদারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের করণীয় সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি।

রুবিওর পূর্বসূরী অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধের অবসান ঘটাতে ব্যাপকভাবে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। যা প্রায় দুই বছর আগে সেনাবাহিনী প্রধান এবং একটি শক্তিশালী আধা-সামরিক ইউনিটের মধ্যে দ্বন্দ্বের শুরু হয়েছিল।

ব্লিঙ্কেনের নেতৃত্বে একজন দূত যুদ্ধের ওপর আলোচনার আয়োজন করেছিলেন। কিন্তু পূর্ববর্তী পররাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত যুদ্ধ শেষ করতে ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে জয়লাভের চেষ্টা করার সময় উভয় পক্ষকেই নৃশংসতা চালানোর অভিযোগ করেছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page