September 28, 2026, 12:40 pm
শিরোনামঃ
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া
এইমাত্রপাওয়াঃ

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যাপারে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ:ব্রিটিশ হাইকমিশনারকে আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ বলে ব্রিটিশ হাইকমিশনারকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনারকে জানিয়েছি ‘সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ’।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের সাজার বিষয়ে হাইকমিশনারের সঙ্গে কোনো আলাপ হয়নি। তাকে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী যেহেতু গণমাধ্যমে কথা বলেছেন, তাই এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরে জানাব।

আনিসুল হক বলেন, বাংলাদেশের আইনি অবকাঠামোর অনেক কিছুই ব্রিটিশ আইনের ওপর নির্ভরশীল। এখন আইনের ক্ষেত্রে অনেক রকম উন্নয়ন হয়েছে এবং এটা আরও কীভাবে উন্নতি করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। বিশেষ করে, আমাদের জুডিশিয়াল অফিসার ও আইনজীবীদের প্রশিক্ষণের ব্যাপারে আলাপ করেছি।

তিনি বলেন, এটি একটি রুটিন সাক্ষাৎ ছিল। বাংলাদেশের উন্নয়নের বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে। সারাহ কুক বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার দিকে তিনি লক্ষ্য রাখবেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page