September 29, 2026, 5:29 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সেপ্টেম্বরে ঢাকা আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করে বলেছে, ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন লাভরভ। এর আগে ৭ ও ৮ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন তিনি।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিভিন্ন দেশ সফর করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় থেকেই বাংলাদেশ সফরে আগ্রহ দেখিয়ে আসছে রাশিয়া। ঢাকায় রাশিয়া দূতাবাস নিয়মিতভাবে রাজনৈতিক পর্যায়ে এ সফর নিয়ে আগ্রহ দেখাচ্ছে।

কূটনৈতিক সূত্র বলছে, লাভরভ ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

সফরে দুই দেশের সম্পর্কের নানা বিষয় এবং বাংলাদেশের আগামী নির্বাচন ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page