October 9, 2026, 12:54 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

সৌদিতে পুনরায় দূতাবাস চালু করছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ সাত বছরের কূটনৈতিক বিচ্ছিন্নতার পর সৌদি আরবে আবারও দূতাবাস খুলছে ইরান। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরানের দূতাবাস পুনরায় চালু করা হবে। রিয়াদের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনের মধ্যস্থতায় গত মার্চে চিরবৈরী দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চুক্তির ঘোষণা দিয়েছিল।

সৌদি আরব ২০১৬ সালে শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরানে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিয়া এই নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাস ও উত্তরপশ্চিমাঞ্চলীয় মাশাদ শহরে সৌদি কনস্যুলেটে হামলা চালায় ইরানের ক্ষুব্ধ জনতা। ওই ঘটনার পর ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

সৌদি থেকে সেই সময় বহিষ্কৃত ইরানের কূটনৈতিক মিশন রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতির নেতৃত্বে পুনরায় চালু হবে। আলিরেজা এনায়াতি এর আগে কুয়েতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সোমবার রিয়াদের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে বলেছে, সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের উপস্থিতিতে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ইরানি দূতাবাস উদ্বোধন করা হবে।

তবে তেহরানে সৌদি আরব কবে নাগাদ পুনরায় দূতাবাস চালু অথবা কাকে রাষ্ট্রদূত নিযুক্ত করবে সেই বিষয়ে এখনও কোনও তথ্য নিশ্চিত করেনি। ইরান গত মাসে রিয়াদে সৌদি রাষ্ট্রদূত হিসেবে এনায়াতির নাম ঘোষণা করে।

দীর্ঘদিনের বৈরীতার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের এক চুক্তিতে স্বাক্ষর করে। সূত্র: এএফপি।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page