September 7, 2026, 9:23 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবে অগ্নিকান্ডে ৯ বাংলাদেশি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) আল-হফুফ শহরের বাণিজ্যিক এলাকায় একটি ফার্নিচার ওয়ার্কশপে অগ্নিকান্ডের ঘটনায় ৯ বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ৭ জনের পরিচয় জানা গেছে। অপর দুই জনের পরিচয় এখনো জানা যায়নি।

যাদের পরিচয় জানা গেছে তারা হলেন-আরিফ মো. সাহাদাত, (পিপিএন- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার, (পিপিএন-২২৪৭৪৩৯৮৫০), মো. শাকিল প্রামানিক, (পিপিএন-২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম, (পিপিএন-২৫২৯৯২২৩২৬), রুমান (পিপিএন-২৫২৯৯২২৩২৬),মো. ফিরোজ সরদার আলী, (পিপিএন-২৪৯৩২১৭৯৬৮), এবং মো. রব হোসেন, (পিপিএন-২৪৩৭৭৯৫৪২৬০)।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে দু’জন কিং ফাহদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এবং নিহতদের মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
প্রেস উইং বলেছে, ‘আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এছাড়া দূতাবাসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’
ফখরুল ইসলাম বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page