September 23, 2026, 9:43 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৩৮৭৯ হজযাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৩৮৭৯ জন হজযাত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে বাংলাদেশ সময় সোমবার রাত ২টা ৫৯ মিনিটে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে হজযাত্রার সর্বশেষ অবস্থায় জানানো হয়, সর্বমোট ৩৮৭৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৬৫৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২২২৩ জন।

এর মধ্যে প্রথম দিন রবিবার ১৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮৩০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৬৯৬ জন।

এ পর্যন্ত হজের জন্য মোট ভিসা ইস্যু হয়েছে ৩২ হাজার ৪৯৬টি। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১৪ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৮৬ শতাংশ।

এদিকে স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হজযাত্রীদের সুবিধা-অসুবিধা এবং সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হাজিদের বাড়ি পরিদর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিনসহ প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

গত রবিবার (২১ মে) শুরু হয় হজ ফ্লাইট। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রার শেষ হজফ্লাইট ২২ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ৬০৩টি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page