October 17, 2026, 1:05 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দীর্ঘ সাত বছরের মধ্যে প্রথমবার কূটনৈতিক বৈঠক করেছেন। এক প্রতিবেদনে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি চীনে হওয়া এই বৈঠকের খবর জানায়।

২০১৬ সালের পর চীনে প্রথমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ করেছে সৌদি সম্প্রচারমাধ্যম-এখবারিয়া। চীনে দুই পররাষ্ট্রমন্ত্রীর পরস্পরকে অভ্যর্থনা জানানোর দৃশ্য দেখা যায় এতে।

গত মাসে দীর্ঘদিনের শত্রুতা ভুলে চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ দুটি। ২০১৬ সালে রিয়াদে শিয়া মুসলিম হত্যার ঘটনায় তেহরানে সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ হয়। এর পরপরই ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

সেই থেকে সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ও শিয়া নেতৃত্বাধীন ইরানের মধ্যে বৈরি সম্পর্কের শুরু। ইয়েমেনে ২০১৪ সালে সৌদি সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করা শিয়া হুথি বিক্ষোভকারীদের সহায়তা করে ইরান। পরের বছর থেকে হুথিদের ওপর ভয়াবহ বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

এরপর ২০১৯ সালে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। সৌদি ও যুক্তরাষ্ট্র এ হামলায় ইরানকে দায়ী করলেও তা অস্বীকার করে ইরান। অবশেষে সব বৈরিতার অবসান ঘটিয়ে দুই দেশ আবারও সম্পর্ক স্বাভাবিক করার দিকে হাঁটছে। সূত্র: বিবিসি 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page