October 1, 2026, 6:26 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

স্পেনের বিরুদ্ধে ইসরাইলের ভিত্তিহীন অভিযোগ ; তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সন্ত্রাসবাদের প্রতি স্পেন সমর্থন দিচ্ছে বলে ইহুদিবাদী ইসরাইল যে অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ। ইসরাইলের অভিযোগকে তিনি ‘মিথ্যা এবং বাস্তবতা বিবর্জিত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন এই অভিযোগ অগ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধে জবাব দেয়া হবে।

গতকাল (শুক্রবার) গাজা উপত্যকার রাফা ক্রসিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু যৌথ সংবাদ সম্মেলনে গাজায় হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরাইলকে অভিযুক্ত করেন। নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যার জন্য তারা ইসরাইলের নিন্দা করেন। সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, গাজায় আধুনিক সময়ে নিকৃষ্টতম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

এরপর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করেন। পাশাপাশি এই দুই দেশের রাষ্ট্রদূতকে তেল আবিবে তলব করে কঠিন ভাষায় গালমন্দ করা হয়।

ইসরাইলের এই পদক্ষেপের পর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের অভিযোগকে মিথ্যা এবং বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, স্পেন এ মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি হিসেবে কাজ করছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সফরের সময় বহুসংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরাইলের হাতে নিহত হতে দেখা গেছে। তিনি বলেন, ইসরাইল আত্মরক্ষার যে দাবি করছে তা অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সংগতিপূর্ণ হতে হবে।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page