March 31, 2026, 11:05 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

স্পেনে সাড়ে ৬ কোটি ডলার মূল্যের ৩২ টন গাঁজা জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্পেনে সাড়ে প্রায় ৬ কোটি ডলার মূল্যের ৩২ টন গাঁজা জব্দ করা হয়েছে। স্পেনে এই প্রথম এতো পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ ‘গার্ডেন’ নামক এক অভিযানে স্পেনজুড়ে একাধিক খামার ও উৎপাদনকেন্দ্রে অভিযান চালায়। এ সময় নয়জন পুরুষ ও ১১ জন নারীকে গ্রেফতার করা হয়। তাদের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে।

স্পেনের সিভিল গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সদস্যরা গাঁজার সবচেয়ে বড় একটি চালান জব্দ করতে সক্ষম হয়েছেন। চক্রটি গাঁজার গাছ শুকিয়ে প্যাকেজ করে স্পেন, সুইজারল্যান্ড, হল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামের কিছু অংশে পাঠাতো।

অক্টোবর মাসে টলেডো, সিউদাদ রিয়াল, ভ্যালেন্সিয়া ও আস্তুরিয়াস থেকে এই দলগুলোকে আটক করা হয়েছিল কিন্তু অপারেশনের বিবরণ শনিবার (৫ নভেম্বর) প্রকাশ করা হয়।

চলতি বছরের জুনে বিভিন্ন সময়ে চালানো মাদক বিরোধী অভিযানের কথা উল্লেখ করে স্পেনের শুল্ক সংস্থা জানায়, প্রতি কিলোগ্রাম গাঁজার মূল্য হলো দুই হাজার ২৯০ থেকে দুই হাজার ৪৯০ ডলার।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page