November 7, 2026, 10:57 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

হজের প্রাক্কালে মক্কা সাদা পোশাকধারীদের জনসমুদ্র পরিণত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তীব্র রোদ ও উত্তাপ উপেক্ষা করে হজব্রত পালনের প্রস্তুতি নিয়ে কয়েক মিলিয়ন মুসলমান পবিত্র মক্কায় সমবেত হয়েছেন।

হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত প্রায় ১৫ লাখ মুসলমান সৌদি আরবে এসেছেন। বাস, ট্রেন ও বিমানে চড়ে লাখ লাখ হজযাত্রী মক্কায় উপস্থিত হওয়ায় এই শহর এখন হজের সাদা পোশাকধারীদের জনসমুদ্রের রূপ নিয়েছে।

সৌদি সরকারের কর্মকর্তারা বলছেন, চলতি বছরে হজযাত্রীদের উপস্থিতি করোনা মহামারী পরবর্তীকালের রেকর্ড ভাঙ্গবে এবং হজযাত্রীদের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এ বছরের হজে করোনা সংক্রান্ত কোনো সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে না। গত বছরে হজযাত্রীদের কোটা বেঁধে দেয়া হয়েছিল সর্বোচ্চ দশ লাখ এবং শেষ পর্যন্ত হাজীদের সংখ্যা দাঁড়ায় নয় লাখ ২৬ হাজারে।

বাংলাদেশ ও ইরানসহ বিশ্বের ১৬০টিরও বেশি দেশের হজযাত্রী এবার হজ করবেন।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page