September 27, 2026, 3:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হজ পালনে সৌদি পৌঁছেছেন ১ লাখ ১৯ হাজার ৪৬৮ বাংলাদেশী হজযাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২৩ জুন রাত পর্যন্ত সর্বমোট ১ লাখ ১৯ হাজার ৪৬৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার ১০ হাজার ৩২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ৯ হাজার ১৪৭ জন।

হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে রবিবার থেকে। হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন। এদিকে গতরাতে সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মিনা এবং আরাফায় নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এবার সারাবিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নিচ্ছেন। করোনাভাইরাস মহামারির পর এটিই হবে সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে হজ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page