October 11, 2026, 2:12 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

হজ ভিসায় নতুন শর্ত আরোপ করলো সৌদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ প্রতিরোধে নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে পবিত্র ওমরাহ হজ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণে গেলে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণকারী সব যাত্রীকে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে। এই ভ্যাকসিনের ধরন হতে হবে পলিস্যাকরাইড বা কনজুগেট।

এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, ভ্রমণের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে এবং সেই টিকা গ্রহণের সনদ ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে। ১ বছরের বেশি বয়সী সব ভ্রমণকারীর জন্য এই টিকা বাধ্যতামূলক। তবে যারা ১০ বছরের মধ্যে এই টিকা নিয়েছেন, তাদের নতুন করে টিকা নিতে হবে না।

এছাড়াও ওমরাহ যাত্রীদের জন্য করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ও পোলিওর টিকা গ্রহণেরও পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে পাকিস্তানের নাগরিকদের জন্য পোলিও টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

পাশাপাশি আফগানিস্তান, কেনিয়া, কঙ্গো ও মোজাম্বিক থেকে আসা ট্রানজিট যাত্রীদেরও পোলিও টিকা নিতে হবে। সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (এসসিএএ) ভ্রমণকারীদের এসব স্বাস্থ্য শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঞ্জুরুল জানান, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। সৌদি সরকার ও দূতাবাস থেকে অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি। তবে সাধারণত যারা হজ করতে যান তাদের বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা নিতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকা হজযাত্রীদের বিনামূল্যে সরবরাহ করে। এখন যদি ওমরাহ করতে যাওয়া ব্যক্তিদের জন্য সেটি বাধ্যতামূলক করা হয় তাহলে সেটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page