October 3, 2026, 10:39 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

হজ মৌসুমে মারা যাওয়া হাজীদের মধ্যে ৮৩ শতাংশই ছিলেন অনিবন্ধিত : সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে ১ হাজার ৩০১ জন হাজীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, এবারের হজ মৌসুমে মারা যাওয়া হাজীদের মধ্যে ৮৩ শতাংশই ছিলেন অনিবন্ধিত। তাঁরা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন। সৌদি বার্তা সংস্থা ‘এসপিএ’র এক কর্মকতা এই তথ্য জানিয়েছেন।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মারা যাওয়া হাজীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন বয়স্ক। তাঁদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
সমবেদনা জানিয়ে ফাহাদ আল-জালাজেল আরও বলেন, ‘আল্লাহ নিশ্চয়ই তাঁদের ক্ষমা করবেন। তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, অনিবন্ধিত হওয়ায় হাজীদের তথ্যের ঘাটতি থাকার পরও এই সংক্রান্ত সব প্রতিবেদন সমন্বয় করা হয়েছে। মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাঁদের পরিবারকে সেই তথ্য জানানো হয়েছে। যথাযথ মর্যাদার সঙ্গে সবার দাফন নিশ্চিত করা হয়েছে। দেওয়া হয়েছে মৃত্যুসনদ।
ফাহাদ আল-জালাজেল বলেন, কোনো ধরনের মহামারি কিংবা বিস্তৃত পরিসরে রোগবালাই ছড়িয়ে পড়া ছাড়াই এবার পবিত্র হজ মৌসুম ‘সফলভাবে’ শেষ হয়েছে।
সৌদি আরবে এই বছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই পবিত্র হজ পালিত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, হজের সময় মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, চরম উষ্ণ আবহাওয়া ও প্রচ- গরমের কারণে অসুস্থ হয়ে এবার হাজীদের অনেকেই মারা গেছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page